মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম

ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার উৎসব সবার : শরীফ উদ্দিন জুয়েল

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ঢাকা উত্তর মহানগর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার উৎসব সবার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নীতিতে বিশ্বাস করি।

আমরা বিশ্বাস করি বাংলাদেশে মুসলমানদের যেমন নাগরিক অধিকার রয়েছে, আপনাদের হিন্দু অর্থাৎ সনাতন ধর্মালম্বীদেরও তেমন সমান নাগরিক অধিকার রয়েছে। এখানে বা বাংলাদেশে আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির প্রধান দর্শন হচ্ছে এই দেশটি সবার এই রাষ্ট্র সবার।

মঙ্গলবার বিকেল ৫টায় দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ওমরপুর দাসপাড়া জগৎ জননী শান্তি মন্দিরে শারদীয় দূর্গোৎসব ও দুর্গা পুজা পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন শরীফ উদ্দিন জুয়েল। মতবিনিময় শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীদের আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদল নেতা জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর ঢাকা উত্তর মহানগর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ছাতারপাড়া, খলিসাকুন্ডি ও আল্লারদর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit