শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পাণ্ডে তার বিকৃত করা একটি ভুয়া ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভিডিওতে তাকে আপত্তিকর ও ‘টপলেস’ অবস্থায় দেখানো হলেও পুরো বিষয়টি ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও প্রচারের মাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার পেছনে প্রযুক্তির এই অনৈতিক অপব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে শালিনী পাণ্ডে তার অনভিপ্রেত অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, বর্তমানে ইন্টারনেটে ঘুরে বেড়ানো আমার একটি ভুয়া এআই ভিডিওর বিষয়ে আমি কথা বলতে চাই। ভিডিওটি সম্পূর্ণভাবে জাল এবং এতে আমাকে দেখানো হয়নি। কাউকে, বিশেষ করে নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষতি করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন অপব্যবহার দেখতে পাওয়া অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগের বিষয়।

প্রযুক্তির এমন অশুভ ব্যবহার রোধ করার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, আমি এই ধরনের মানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং বিশ্বাস করি প্রযুক্তির এই ধরনের অপব্যবহারকে কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত নয়। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তবে দয়া করে এটি শেয়ার, ফরোয়ার্ড, ডাউনলোড করবেন না বা এর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। এর বদলে দয়া করে অবিলম্বে এটি রিপোর্ট করুন। আরও বেশি মানুষের কাছে পৌঁছে না দিয়ে এর প্রচার বন্ধ করতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি ও ভিডিও বিকৃতির হার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় শালিনী পাণ্ডের এই জোরালো প্রতিবাদ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আধুনিক এই প্রযুক্তির সাহায্যে অনায়াসেই যেকোনো ব্যক্তির রূপ বিকৃত করে ভুয়া ফুটেজ তৈরি করা সম্ভব হচ্ছে, যা ব্যক্তিস্বাধীনতা, সম্মতি এবং মানুষের গোপনীয়তার সুরক্ষাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বিজয় দেবরাকোন্ডার বিপরীতে সুপারহিট তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে শালিনী পাণ্ডের। পরবর্তীতে তিনি তেলেগু, তামিল ও হিন্দি সিনেমায় নিয়মিত কাজ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ২০১৮ সালে ‘মহানতি’, ২০১৯ সালে ‘১১৮’ ও ‘১০০% ভালোবাসা’, ২০২২ সালে ‘জয়েশভাই জোড়দার’ এবং ২০২৪ সালে ‘মহারাজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। 

শালিনীকে সর্বশেষ পুলকিত সম্রাট, বরুণ শর্মা ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রাহু কেতু’ সিনেমায় দেখা গেছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit