মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত চেয়ারম্যানের মতবিনিময়।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা-থোয়াই মারমা।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা-থোয়াই মারমা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, সদস্য এম এন আবছার, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।

এ সময় জেলা পরিষদের সদস্য ক্ষেত্রমোহন ত্রিপুরা, দেব রানী চাকমা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সীমা, রিপল চাকমা, শান্তিপ্রিয় চাকমা, মংসাপ্রু চৌধুরী ও ক্যরী মগসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পার্বত্য জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যান ম্রাসা-থোয়াই মারমা বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে একটি গণমুখী, জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

প্রাথমিক শিক্ষকসহ পরিষদের আওতাধীন সব নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। কোনো ধরনের তদবির, অনিয়ম বা পক্ষপাতিত্বকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অসংগতি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে গণমাধ্যমকর্মীদের তা পরিষদকে অবহিত করার আহ্বান জানান তিনি। চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা চাই, একজন চাকরিপ্রার্থী যেন নিয়োগের আবেদন করার পর থেকেই বিশ্বাস করতে পারেন যে, স্বচ্ছ ও ন্যায়সংগত একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই তার মূল্যায়ন হবে।

জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞার অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতাকে পরিষদ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁর দিকনির্দেশনা অনুযায়ী জেলার সামগ্রিক উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে কাজ করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী ও প্রতিমন্ত্রী মীর হেলালের দিকনির্দেশনা ও পরামর্শ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করছে জেলা পরিষদ। সভায় গণমাধ্যমকর্মীরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নিয়োগ প্রক্রিয়াসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit