শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

চৌগাছায় তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৪০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা কর হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানের নেতৃত্বে চৌগাছা পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

এ সময় শহরের পুরাতন পোষ্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে কৃষি বিপণন আইন ২০১৮ অনুসারে চাউল ব্যবসায়ী নবাই মন্ডলকে ৮ হাজার টাকা, ব্যবসায়ী মশিয়ার রহমানকে ৬ হাজার টাকা ও ব্যবসায়ী মিজানুর রহমানকে ৩ হাজার টাকা জারমানা করা হয়।

এছাড়াও শহরের আলু, পেয়াজ, চালসহ আরো কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুনাফা অর্জনসহ কয়েকটি অপরাধে এ জরিমানা আদায় করা হয়। এ সময় আড়তদার, খুচরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

এ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিসের পেশকার বাবু অলোক কুমার ও চৌগাছা থানার পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান বলেন, কৃষি বিপণন আইন, ২০১৮ অনুসারে এ জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit