মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম

মাদ্রসা শিক্ষাখাতকে আধিনিকায়ন করতে সরকার বদ্ধপরিকর-এমপি অধ্যপক মতিয়ার রহমান

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : মাদ্রাসা শিক্ষাখাতকে আধিনিকায়ন করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। এদেশের শিক্ষাকে বিশ্বমানের করতে সরকার বদ্ধপরিকর। আমাদের স¤পদ সীমিত কোন ভাবেই যেন রাষ্ট্রীয় এ স¤পদের অপচয় না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলের খেয়াল রাখতে হবে।সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজে সকল প্রকার অপচয় রোধ করার জোর আহবান জানিয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যপক মতিয়ার রহমান বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয় উন্নয়ত শিক্ষিত জাতি গঠন করতে পারলে। একটি সুশিক্ষত জাতিই কেবল মাত্র একটি উন্নয়নশীল দেশ গড়ে তুলতে পরেন। সরকারের উন্নয়ন কাজ স¤পাদন করতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ কর নেয়া হয়, যা কৃষক, দিনমুজুর ও শ্রমজীবি মানুষের আয়ের ওপর নির্ভর করে। সেই করের অর্থ দেশের উন্নয়নের জন্যই সরকার বিভিন্ন খাতে বরাদ্দ প্রদান করে থাকেন। কিন্তু সেই অর্থের যথাযথ ব্যবহার না হওয়ার ফলে উন্নয়ন প্রতিনিয়তই বাধাগ্রস্থ হচ্ছে। সরকার মাদ্রাসা শিক্ষাখাতকে আধিনিকায়ন করতে ইতিমধ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছেন।

১১ মার্চ বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের মান্দারবাড়ীয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবণের সাদের ঢালাই কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, প্রতিটি দেশ ও জাতির সামগ্রিক উন্নয়ন নির্ভর করে রাষ্ট্রীয় স¤পদের সুষ্ঠু বণ্টন ও যথাযথ ব্যবহারের ওপর। তাই রাষ্ট্রীয় স¤পদ রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। কেননা এটি মানুষের কাছে আমানত স্বরূপ। প্রতিটি নাগরিকের এ আমানত রক্ষা করা উচিৎ। তিনি আরও বলেন, আমাদের দেশে রাষ্ট্রীয় স¤পদ বেশি অপচয় হয় দূনীতির কারণে। দুর্নীতি, সমাজ ও অর্থনীতির বড় অন্তরায়। এজন্য আমারা দূর্নীতি করবোনা কাউকে দূর্নীতি করতেও দেবেনা।

কর্মকর্তা কর্মচারীসহ সকলের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রীয় স¤পদ আত্মসাৎ করা বা নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ। রাষ্ট্র যেমন নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তার দায়িত্ব নেয়, তেমনি নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রাষ্ট্রের স¤পদের সুরক্ষা করা।এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শামীম রেজা, মান্দারবাড়িয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আব্দুল মান্নান, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিম, ভবণ নির্মাতা প্রতিষ্ঠানের ঠিকাদার সাইফুর রহমান খোকন ও সেলিম রেজা, জামায়াত নেতা মাওলানা সুলাইমান হোসেন, মাস্টার দাউদ হোসেন, আব্দুর রশিদ, আজিজুর রহমান দুদু ও আশরাফুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মী গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit