রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বাংলাদেশ বিনির্মাণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: মাসুদ সাঈদী মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র অধীনে কর্মরত সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন॥ পূরণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ সংরক্ষিত নারী আসন: ৩ মানদণ্ডে বিএনপির মনোনয়ন নরসিংদীতে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার  আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া; আহত-৩ মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন আরাঘচি ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি

নেতানিয়াহুর বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় তিনজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেহানিয়াহুর বাড়িতে বোমা হামলা সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালের দিকে পুলিশ এবং আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সদস্যদের হাতে এই ৩ জন গ্রেফতার হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের পুলিশ।

তবে গ্রেফতারদের নাম-পরিচয় ও জাতীয়তা সংক্রান্ত কোনো তথ্য প্রদান করা হয়নি বিবৃতিতে। এ প্রসঙ্গে বলা হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আগামী অন্তত ৩০ দিন পর্যন্ত সন্দেহভাজনদের নাম-পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর সিজারিয়ায়। গতকাল শনিবার সন্ধ্যায় সেই বাড়ি লক্ষ্য করে ২টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছিল। নেতানিয়াহু কিংবা তার পরিবারের কোনো সদস্য সে সময় বাসভবনটিতে ছিলেন না। বাসভবনেরও তেমন কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ বোমা দু’টি গিয়ে পড়েছে বাড়ির বাগানে।
নেতানিয়াহুর এই বাসভবনটিতে এবারই যে প্রথম হামলা ঘটল এমন নয়। এর আগে গত ২০ অক্টোবর এ বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। ওই হামলায় বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হলেও নেতানিয়াহু কিংবা তার পরিবারের কোনো সদস্যের কিছু হয়নি। কারণ সেবারও তারা কেউ বাড়িতে ছিলেন না।
সূত্র : এএফপি

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit