শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে : ফরিদা আখতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ :  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নিজের খেয়ালখুশি যা ইচ্ছে তাই করছে না। কারণ ছাত্র-জনতার রক্তের ওপর গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে হেলাফেলা করতে পারে না। বরং এ সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ভালো একটি সরকার গঠনে ভালো পরিবেশ তৈরি করতে কাজ করছে। এজন্য কিছু সংস্কার প্রয়োজন। একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দিতে সরকার চেষ্টা করছে।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত আন্তঃস্কুল বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা এআরডির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এ সময় মৎস্য উপদেষ্টা আরও বলেন, দেশের সংস্কারে বিলম্ব হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সময়কে যদি কেউ বিলম্ব মনে করে, তাহলে সেটা অন্য বিষয়। এই সরকার প্রয়োজনীয় সময়ের অতিরিক্ত একদিনও থাকতে চায় না। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর ডিসেম্বরের পর পরবর্তী ধাপ বুঝতে পারব।

ফরিদা আখতার বলেন, একমাত্র অন্তর্বর্তী সরকারই আছে, যারা জুলাই বিপ্লবে অর্জিত নতুন বাংলাদেশ যেন আগের অবস্থায় ফিরে না যায় সেজন্য কাজ করছে। আগের যে অনাচার, অন্যায়, দুর্নীতি ছিল সেগুলো ঠিক করতে কাজ চলছে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদের পুনর্বাসনে এই সরকার নিরলসভাবে কাজ করছে।

এআরডির প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, এআইইউবির অধ্যাপক তৌফিকুল ইসলাম প্রমুখ। এর আগে মেলার উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। মেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব থেকে ৩০টি স্টল দেওয়া হয়। এতে নিজেদের উদ্ভাবিত প্রকল্পগুলো প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit