শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন গত ১৫ নভেম্বর শুক্রবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে সোহেল রানা ও সেক্রেটারী পদে সুজন মহান্ত নির্বাচিত উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন ফলাফল ঘোষনা করেন। নির্বাচিতরা হলেন চেয়ারম্যান পদে মোঃ সোহেল রানা, ভাইস চেয়ারম্যান মোঃ জহরুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সেক্রেটারি পদে সুজন মহান্ত বই প্রতিকে ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাদেকুল ইসলাম আনরস প্রতিকে ভোট পান ২৩০টি। ট্রেজারার পদে মোঃ নাজমুল হুদা কাপ-পিরিচ প্রতিকে ৩৫৮ ভোট পেয়ে নির্বাচত হন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ তোফাজ্জাল হোসেন গোলাপফুল প্রতিকে ভোট পান ১৯৫টি। ডিরেক্টর পদে মোঃ আব্দুল মাজেদ কলস প্রতিকে ৩৫২ ও প্রেমহরি চন্দ্র দেবশর্মা তালাচাবি প্রতিকে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরে সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit