মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে অর্ধগলিত শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কংস নদ থেকে আনুমানিক ৯ বছর বয়সী অজ্ঞাত এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পড়নে ছিল খয়েরি রঙের শার্ট ও হাফপ্যান্ট। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝানজাইলের খাঁ-পাড়া এলাকার কংস নদ থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার আব্দুল হান্নান খানের বাড়ির দক্ষিণ দিকে অনুমান তিনশত গজ দূরে কংশ নদ এবং জারিয়া ব্রীজের হাফ কিলোমিটার পূর্বদিকে অজ্ঞাত শিশুর মৃত দেহ অর্ধগলিত অবস্থায় দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ধারণা হচ্ছে যে মৃত মরদেহটি নদীর উজান হতে নদীর স্রোতে ভেসে আমাদের থানা এলাকায় ভেসে এসেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করা হবে। অজ্ঞাত ওই শিশুর পরিচয় সনাক্তের চেষ্টাও অব্যাহত আছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/রাত ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit