শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ফুলবাড়ীতে ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার উপজেলা ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত। বিতরণী কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

২০২৪/২৫ অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ ও অড়হড় চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাষ্টার, উপজেলা হিসাবরক্ষক লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায় প্রমুখ।

শেষে পৌরসভাসহ উপজেলার ৭ ইউনিয়নের ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষকপ্রতি এক কেজি ফলের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ সময় কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী কৃষি অফিস।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit