শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

মুক্তিযুদ্ধভিত্তিক বলিউড সিরিজে শুভ, সৌরসেনীর ধামাকা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা সৌমিক সেন পরিচালিত নতুন ওয়েব সিরিজটির নাম  ‘জ্যাজ সিটি’। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শুভকে। ‘জুবিলি’র পর নতুন  সিরিজ তৈরি করছেন সৌমিক। তাই সিরিজটিতে নানা চমক রেখেছেন পরিচালক।

জানা যায়, এ সিরিজ তৈরি হচ্ছে সত্তর দশকের পাশ্চাত্য গানের রমরমা ‘ক্লাব সংস্কৃতি’ নিয়ে। শুভর সঙ্গে দেখা যাবে টালিউড ও বলিউড অভিনেত্রী সৌরসেনীকে। শুভ ও সৌরসেনীর রূপ আর অভিনয়ের দ্যুতি ছাড়াও এ সিরিজে ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে। চমক হিসেবে এ সিরিজে আরও থাকছে একাধিক সুরকার এবং গীতিকারের সুরের মুর্ছনা, সত্তর দশকের পোশাক, পরিবেশ আর অভিনয়শিল্পীদের নতুন লুকের কারিশমা। এছাড়া হিন্দি সিনেমার একাধিক অভিনয়শিল্পীও রয়েছেন এ সিরিজে। 
 
সিরিজ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম  আনন্দবাজার-র এক প্রতিবেদনে পরিচালক সৌমিক জানিয়েছেন, সত্তর দশকের আবহে তৈরি হচ্ছে ‘জ্যাজ সিটি’। ওই সময়ের ক্লাব সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের ঘটনাও তুলে ধরা হবে। তবে ‘জ্যাজ সিটিতে’ মুক্তিযুদ্ধের ঘটনা তুলে ধরা হলেও বাংলাদেশে শুটিং করার কোনো পরিকল্পনা তার নেই। 
 
সব মিলিয়ে সিরিজটিতে ধামাকা দিতে চলেছে শুভ। এ মুহূর্তে কলকাতায় শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। তবে সিরিজটি প্রসঙ্গে সংবাদমাধ্যমে এখনই কোনো তথ্য দিতে চাইছেন না শুভ। কর্তৃপক্ষের নিষেধ থাকায় নতুন ওয়েব সিরিজটি প্রসঙ্গে সব তথ্য চমকই রাখতে চান তিনি। প্রসঙ্গত, নভেম্বরের প্রথম দিকে শুটিং শুরু হয়েছে নতুন ওয়েব সিরিজ  ‘জ্যাজ সিটি’র। শুটিং চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। সনি লাইভের সিরিজটি দেখার জন্য তাই অপেক্ষায় রয়েছেন শুভ ভক্তরা।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit