মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চৌগাছায় কৃষকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২২২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) যশোরের চৌগাছায় আব্দুল আজিজ (৬৬) নামে এক কৃষক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের কান্দি গ্রামের মৃত আব্দুল জলিল দফাদারের ছেলে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার রাতের খাবার-দাবার শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। তার স্ত্রীর সকালে ঘুম থেকে উঠে দেখেন তিনি নিজ ঘরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছেন। তার স্ত্রীর ডাকচিৎকারের একপর্যায়ে পাড়াপ্রতিবেশী লোকজন এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। আব্দুল আজিজ পেশায় একজন কৃষক ছিলেন।

প্রতিবেশী আব্দুর রহমান জানান, তিনি দীর্গদিন যাবৎ বিভিন্ন রোগে ভূকছিলেন। প্রম্প্রতি তিনি হাফানি রোগে আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে রোগের যন্ত্রনায় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভূগছিলেন। যশোর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছিলেন। তিনি একেবারে অসহায় গরীব মানুষ, টাকার অভাবে ঠিকমত চিকিৎসা খরচ যোগান দিতে হিমশিম খাচ্ছিলেন। ফলে এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে অভিমান করে কৃষক আাব্দুল আাজিজ নিজের ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে স্বজনরা স্থানীয় প্রতিবেশিদের সহযোগীতায় তার মৃতদেহ ঘর থেকে উদ্ধার করে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃদ্ধ কৃষকের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit