রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

জাকের-নাসুমের কাছেই হেরে গেছে আফগানরা!

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচ হেরে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের জয়ে সিরিজে সমতা ফিরেছে টাইগাররা। ২৫৩ রান তাড়া করতে নেমে আফগানিস্তান শুরু থেকেই চাপে ছিল। সে চাপটা তাদের কখনোই সরাতে দেয়নি বাংলাদেশ। শেষমেশ তাদের ১৮৪ রানে অলআউট করে টাইগাররা। তাতে সিরিজে ১-১ সমতা ফিরল এখন। 

আফগানিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে ২৫৩ রানের চ্যালেঞ্জ দেওয়া সম্ভব হয়েছে অভিষিক্ত জাকের আলি ও দীর্ঘদিন পর খেলতে নামা নাসুম আহমেদের কল্যাণে। নয়তো যেই গতিতে ব্যাট করছিল বাংলাদেশ তাতে ১২০ কিংবা ১৩০ এই আটকে যাওয়ার কথা ছিল। এই দুই ব্যাটারের নৈপুণ্যে শেষ ৫ ওভারে ৫২ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। তাতে বোলাররা পায় লড়াই করার রসদ।

জাকের ২৭ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলছেন। অন্যদিকে নাসুমের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ২৪ বলে ২৫ রান। যাকে হারের কারণ হিসেবে দেখছেন আফগান অধিনায়ক।

ম্যাচ শেষে হারের ব্যাখ্যায় শহীদি বলেন, ‘এটা কঠিন ছিল। আমি মনে করি শেষ ৫ ওভারে ৪০ রান (আসলে ৫২ রান) এবং এটাই হারের কারণ। আমরা ভালো খেলেছি, কিন্তু উইকেট ছিল ব্যবহৃত এবং দ্বিতীয় ইনিংসে (এমন উইকেটে) ব্যাট করা কঠিন ছিল।’

আরও যোগ করেন, ‘প্রথম ১০ ওভার আমরা যেভাবে বোলিং করেছি, এটা মান অনুযায়ী ঠিক ছিল না। এ ছাড়া শেষ ৫ ওভারের মূল্যও দিতে হয়েছে। কারণ, আমরা বেশি রান দিয়ে ফেলেছি।’

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit