শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

‘আমার মনে হয় না মিরাজ কোনো ভুল করেছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের তারকা ক্রিকেটার সালমান আলি আগার রান আউট নিয়ে বিতর্ক তুঙ্গে। পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে চতুর্থ বলে সালমান আগা রানআউট হন।

এই রানআউটে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ভারতের আরেক সাবেক ক্রিকেটার অজয় জাদেজা সমালোচনা করেছেন বাংলাদেশ দলের। তার ভাষায়, ‘মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটা অপরাধ।’

৩৯তম ওভারে মিরাজের বলটি সামনে খেলেন স্ট্রাইকের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বল আসে মিরাজের দিকে, তিনি সেটি পা দিয়ে আটকান। এ সময় নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান সালমান একটু এগিয়ে তার ক্রিজের বাইরে চলে যান। বলটি মিরাজ ও সালমানের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন। কিন্তু সালমান বল ধরার আগেই মিরাজ খুব দ্রুত বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। সালমান ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন।

এ ঘটনায় সালমান গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে মাঠেই ক্ষোভ ঝাড়েন। কেউ কেউ প্রশ্ন তোলেন বাংলাদেশ অধিনায়কের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েও। যদিও বল ‘ডেড’ হওয়ার আগে সালমান ক্রিজের বাইরে থাকায় নিয়মানুযায়ী তিনি রানআউট। বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার মনে হয় না মিরাজ কোনো ভুল করেছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit