স্পোর্টস ডেস্ক : ড্রেসিংরুমে ভারতীয় তারকা রিয়ান পরাগের ই-সিগারেটের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় যুজবেন্দ্র চাহাল। চাহাল ঘটনাটি ঘটিয়েছেন বিমানে। তিনিও রিয়ান পরাগের মতো একই কাণ্ড ঘটিয়েছেন।
আর্শদীপের ভ্লগটির মূল অংশ আরও ছোট করা হয়েছে বলে জানা গেছে। যাতে চাহালের ই-সিগারেটের ঘটনা আড়াল করা যায়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই তার এই ঘটনা ভাইরাল হয়ে যায়। যদিও চাহাল বা পাঞ্জাব এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এর আগে রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছিলেন তিনি। ২৮ এপ্রিল নিউ চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ড্রেসিংরুমে ই-সিগারেট টানছিলেন পরাগ।
কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৬,/রাত ১২:১২