রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

শান্তা ইসলাম জেলা প্রতিনিধ ,নেত্রকোনা
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৪ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধ ,নেত্রকোনা : নেত্রকোনায় দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে আয়বর্ধক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ। কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সংগঠনটির পরিচালিত অ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইমেন অ্যান্ড মার্জিনালাইজড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় নেত্রকোনায় ২০ জন নারী সদস্যকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও ব্যবসা পরিচালনার উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে নেত্রকোনার পূর্ব কাটলী এলাকায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র অফিসে এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। প্রশিক্ষণ পরিচালনা করেন একজন সফল নারী উদ্যোক্তা ও সংগঠনের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, আজকের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।

তৃণমূল পর্যায়ের ক্ষতিগ্রস্ত নারীদের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। নারীদের আত্মনির্ভরশীল হওয়ার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করি, নারীরা নিজেদের আয় দিয়ে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, পরিবার ও সমাজে নিজেকে ক্ষমতায়িত করতে হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি। বাংলাদেশ নারী প্রগতি সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। শুধু উপকরণ নিয়ে বসে থাকলে হবে না, নিরলস পরিশ্রমের মাধ্যমে ছোট ব্যবসাকেও বড় প্রতিষ্ঠানে রূপ দিতে হবে।

”তিনি আরও বলেন, “নারীরা গৃহস্থালী কাজে সারাক্ষণ ব্যস্ত থাকলেও সেই শ্রমের যথাযথ মূল্যায়ন হয় না। নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে নারীদের আয়মূলক কাজে সম্পৃক্ত হওয়ার বিকল্প নেই।” বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী বলেন, আওয়াম প্রকল্পের মূল লক্ষ্য হলো নারী ও কিশোরীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতায়িত করা। তিনি জানান, করোনাকাল থেকে অনেক প্রান্তিক নারী উদ্যোক্তা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের পুনরায় স্বাবলম্বী করে তুলতেই এ প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/রাত ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit