শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ব্যাংককের পথে উড়াল দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ভিসা জটিলতার কারণে পুরো স্কোয়াড একসঙ্গে যেতে পারেনি। দলের ৩২ সদস্যের মধ্যে ৯ জন এখনো বাংলাদেশেই রয়েছেন।

দলের ম্যানেজার জানিয়েছেন, দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমা সহ কয়েকজন কোচিং স্টাফ ও কর্মকর্তা ভিসা না পাওয়ায় আজ যাত্রা করতে পারেননি। তিনি বলেন, বাফুফে বিষয়টি নিয়ে থাই দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। ভিসা মিললে বাকি সদস্যরা আগামীকালই দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ দলের প্রধান কোচ এবং ফিটনেস কোচ বিদেশি পাসপোর্টধারী হওয়ায় তাদের ভিসার প্রয়োজন হয়নি। একইভাবে সুইডিশ পাসপোর্ট থাকায় ফুটবলার আনিকাকেও ভিসা জটিলতায় পড়তে হয়নি।

আগামী ২১ মে পর্যন্ত থাইল্যান্ডে অনুশীলন করবে বাংলাদেশ দল। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে। এরপর সাফ নারী টুর্নামেন্ট খেলতে দলটি ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে।

দুইবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই মেয়েদের জন্য বিশেষ প্রস্তুতির ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit