মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা

দুই দিন চিকিৎসার পরও হস্তীশাবকটি মারা গেছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৬ Time View
ডেস্ক নিউজ : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফুলছড়ি বন রেঞ্জের আঘাতপ্রাপ্ত হস্তীশাবকটি মারা গেছে।ঈদগাঁও রাজঘাট বন বিট কর্মকর্তা শাহ আলম বলেন, হস্তীশাবকটির বয়স চার থেকে পাঁচ বছর। ওজন ৮০০ থেকে ৯০০ কেজি। হাতির মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এর আগে গতকাল বিকালে ময়নাতদন্ত শেষে রাজঘাট বনাঞ্চলে মৃত হস্তীশাবকটিকে মাটিতে পুঁতে ফেলা হয়। গত মঙ্গলবার সকালে কাঠুরিয়ারা রাজঘাটের মানিক্যার মা ঝিরি এলাকায় হস্তীশাবকটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন বনকর্মীরা। 

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার বলেন, দুই দিন চিকিৎসা দিয়েও হস্তীশাবকটিকে বাঁচানো যায়নি। ধারণা করা হচ্ছে বনাঞ্চলে অন্য কোনো বন্য হাতির আক্রমণে শাবকটি আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে ছিল। দুর্বল হওয়ায় ঠিকমতো হাঁটতেও পারছিল না।

 
 
কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit