বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান।

সাধারন সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বঅহী অফিসার নিশাত তামান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবু আব্দুল্লাহ বায়েজিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহিনুর রহমান পান্না, বাবুল আকতার, প্রেসক্লাবের সহসভাপতি ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল রায়, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন জাকির, উৎপল বিশ্বাস, আব্বাস উদ্দিন ও সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

এর আগে ইউএনও সহ আমন্ত্রিত অতিথিরা প্রেসক্লাবে আসলে তাদেরকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় মনিরামপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বন্যাকবলিত এলাকার দূরাবস্থা, পৌর শহরের যানজট নিরসন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit