সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

সাবেক ভূমিমন্ত্রীর অবস্থান নিয়ে আলজাজিরার সাংবাদিক জুলকারনাইনের স্ট্যাটাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের অবস্থান খুঁজে পেয়েছে আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট)। এ নিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের লিংক কমেন্টে সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। অনুসন্ধান ও প্রতিবেদনটি তৈরিতে যৌথভাবে তিনিও কাজ করেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) জুলকারনাইন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি দেন। পাঠকদের সুবিধার্থে তার স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো-

‘বলেছিলাম না লন্ডন শহরে চোরেরা ক্যাপ পরে ঘুরে বেড়াচ্ছে? এই যে দেখুন বিশাল বপু সেই চোরকে। আমরা যে তাকে অনুসরণ করছিলাম সেটা তিনি মোটেও বুঝতে পারেননি। সম্প্রতি জনাব চোরের দুবাইতে ৩০০টিরও বেশি বাড়ির খোঁজ পেয়েছি আমরা। যা আজ আলজাজিরা আই-ইউনিটের এক নতুন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এর আগের প্রতিবেদনে আমরা তার লন্ডনের ৩৬০টি বাড়ি, দুবাইর ৫৪টি ও যুক্তরাষ্ট্রের ৯টি সম্পত্তির বিস্তারিত তুলে ধরেছিলাম। আজ প্রকাশিত প্রতিবেদন এবং আগেরটি মিলিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামান এবং তার সন্তানদের মোট ৭২৩টি বাড়ির দালিলিক প্রমাণ বের করতে আমরা সক্ষম হয়েছি। আর এসবের মোট মূল্য ছাড়িয়েছ ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১০ হাজার কোটি টাকারও বেশি।
আমরা যখন গত সপ্তাহে সাইফুজ্জামানকে অনুসরণ করছিলাম তখন তিনি একটি স্যালুনে চুল কাটানোর উদ্দেশ্যে প্রবেশ করেন। মজার বিষয় হলো, তখন ওই সেলুনের টিভিতে ‘Al Jazeera Channel – قناة الجزيرة’ চলছিল। যা দেখে জাবেদকে বেশ বিমর্ষ মনে হচ্ছিল।’

প্রসঙ্গত, সাইফুজ্জামানকে নিয়ে সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট)। তারা জানতে পেরেছে যে, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে লন্ডনে ১৪ মিলিয়ন ডলারের একটি বাড়িতে বসবাস করছেন। অথচ তার বিরুদ্ধে ব্রিটেনে মিলিয়ন ডলার পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তদন্তের সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সম্প্রতি তিনি অনুসন্ধানী সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন। তাকে আলিশান বাড়িটির আঙিনায় হাঁটতে দেখা যায়। ওই এলাকায় ছয়টি অ্যাপার্টমেন্ট তার মালিকাধীন। যার বর্তমান বাজার মূল্য ৯ মিলিয়ন ডলারের বেশি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এ সময় সাইফুজ্জামানও পালিয়ে যান। তবে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে লন্ডনে তার খোঁজ মিলল।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit