বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

প্রাণ বাঁচাতে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন ভাইজান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান নিজের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পর ভাইজানকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজে এ হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয়, সালমান খান যদি ৫ কোটি রুপি দেন, তাহলে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার বিরোধের নিষ্পত্তি হতে পারে। তারা আরও লিখেছেন— টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে।  এ ঘটনার পর সালমানের নিরাপত্তা কড়াকড়ি জোরদার করা হয়। এর পরিপ্রেক্ষিতে এবার এ অভিনেতা নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনলেন।

হিন্দুস্তান টাইমস বলছে, নিজের নিরাপত্তা আরও জোরদার করার জন্য দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ নিসান পেট্রোল এসইউভি আমদানি করলেন ভাইজান। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন তিনি। সেই গাড়িতেই নায়ক যাতায়াত করতেন। তবে সালমান খানের কেনা নতুন বুলেটপ্রুফ এসইউভিতে রয়েছে নতুন অনেক ফিচার। বুলেটভেদ করতে পারবে না— এমন কাচ দিয়ে তৈরি গাড়িটি। সেই সঙ্গে রয়েছে বোম অ্যালার্ট ফিচার। এ গাড়ির জন্য সালমানকে খরচ করতে হয়েছে দুই কোটি রুপি।

এদিকে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকীকে গত ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বিধায়ক ছেলে জিশান সিদ্দিকীর অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। বলা হচ্ছে, সালমান খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই নাকি প্রাণ গেছে বাবা সিদ্দিকীর। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বাবা সিদ্দিকী খুনের পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ।

উল্লেখ্য, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা ঘটনার কেন্দ্র করে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এই জেরে আরও কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি। সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালান বিষ্ণোই সদস্যরা। এ অবস্থার মাঝেই কাজ করছেন সালমান  খান। বর্তমানে তিনি  বিগ বস ১৮-এর শুটিং করছেন। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর)  রাতে বিগ বস ১৮-এর একটি এপিসোডের শুটিংও করেন ভাইজান। জানা গেছে, শুক্রবার (১৮ অক্টোবর)  কড়া নিরাপত্তার মধ্যেই সেটে হাজির হন নায়ক।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit