সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

অনন্যার সামনে বড় চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা অক্ষয় কুমার ও মাধবন। এই দুই অভিনেতার সঙ্গে একই ছবিতে কাজ করার চ্যালেঞ্জের মুখোমুখি অনন্যা পাণ্ডে। শুক্রবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে- একটি নতুন ছবিতে একসঙ্গে অভিনয় করবেন অক্ষয় কুমার-মাধবন ও অনন্যা পাণ্ডে।

নির্মাতারা জানিয়েছেন, ছবিটি পরাধীন ভারতের আইনজীবী সি শঙ্করন নায়ারের বায়োপিক। ছবির প্রেক্ষাপট জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি নিয়ে খুব বেশি কিছু আপাতত বলতে রাজি নন প্রযোজক কর্ণ জোহর।রঘু পালট এবং পুষ্পা পালটের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দি এম্পায়ার’ বইটি অবলম্বনে তৈরি হবে ছবিটি। পরিচালনা করবেন কর্ণ সিংহ ত্যাগী। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

বলিউডে নতুন প্রজন্মের সদস্য অনন্যা। অল্প সময়ের মধ্যেই ‘গেহরাইয়াঁ’ এবং ‘কন্ট্রোল’-এর মতো ছবিতে দর্শকদের মন জয় করেছেন। ইন্ডাস্ট্রির অনেকে মনে করেন, অক্ষয় ও মাধবনের সঙ্গে অভিনয় করা অনন্যার জন্য সুবর্ণ সুযোগ। প্রথমত, কোর্টরুম ড্রামা। দ্বিতীয়ত, পিরিয়ড ছবি। সব মিলিয়ে অনন্যা যে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তা স্পষ্ট। ছবিটি আগামী বছরের মার্চে মুক্তি পাবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit