সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খালি হাতে ফিরলেও ভবিষ্যতের স্বপ্ন দেখছে জর্ডান বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের যে বার্তা দিলেন মেহজাবীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ ও বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সঙ্গে তিনি তাদেরকে ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে অভিনেত্রীর ভেরিফায়েড পেজে এই বার্তা দেন তিনি। পোস্টে অভিনেত্রী লিখেছেন, যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।

 

 

যারা প্রত্যাশা অনুযায়ী ফল পাননি তারা হতাশ হবেন না উল্লেখ করে মেহজাবীন বলেন, আর যারা প্রত্যাশা অনুযায়ী ফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।

সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। দেলোয়ার নামে একজন লিখেছেন, সকল এসএসসি পরীক্ষার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আগামী দিনের জন্য দেশের জন্য তারা যেন কিছু একটা করতে পারে।

সোহেল রানা নামে আরেক ভক্ত লিখেছেন, এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল মেহজাবিন আপুর ভালবাসা ও আমাদের সব বাংলাদেশি ভাইদের ভালোবাসা তোমাদের সঙ্গে থাকবে। আরেকজনের লিখেছেন, অনেক সুন্দর কথা বলছেন আপু ভালোবাসা অবিরাম আপনার জন্য।

প্রসঙ্গত আজ সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit