সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

সাইবেরিয়ায় রাশিয়ার উড়োজাহাজ ‍বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে রাশিয়ার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার আন্তোনোভ-৩ নামের একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। 

জরুরী মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিগুলোতে একটি ছোট সাদা ও লাল রংয়ের উড়োজাহাজকে ভাঙা গাছ-ও ডালপালার মধ্যে পড়ে থাকতে দেখা গেছে। এটির চারপাশে এর ডানার টুকরোও রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দূরে পূর্ব ওলেকমিনস্ক শহরের কাছে উড়োজাহাজটি জরুরী অবতরণ করে। শহরটি উত্তরে আর্কটিক মহাসাগরের সীমানায় অবস্থিত।

রাশিয়ার গণমাধ্যমের তথ্যানুসারে, ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে একটি ছোট সিরিজে সোভিয়েত আমলে পরিকল্পিত এই উড়োজাহাজটি উৎপাদন করা হয়। এটি একটি যাত্রী ও কার্গো বিমান, যেটি পাকা ও কাঁচা রাস্তায় উড্ডয়ন-অবতরণ করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit