মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে পাকিস্তানের করাচিতে শতাধিক শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে পাকিস্তানের করাচিতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই রোগের প্রকোপ থেকে শিশুদের বাঁচাতে যে অ্যান্টিটক্সিন ওষুধ ব্যবহার করা হয়, তা করাচির কোথাও পাওয়া যাচ্ছে না। 

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে- ডিপথেরিয়ার প্রতিষেধক না থাকায় চলতি বছর পাকিস্তানের করাচি শহরে এখনো শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। সময়মতো প্রতিষেধক দেওয়া গেলে এ রোগের কবল থেকে অনায়াসেই শিশুদের রক্ষা করা সম্ভব হতো। পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরও সিন্ধু প্রদেশে সংক্রামক ব্যাধিতে ১৪০ শিশুকে চিকিৎসার জন্য আনা হয়েছিল, যারা ডিপথেরিয়ায় আক্রান্ত ছিল; কিন্তু তাদের মধ্যে ৫২ জনকে বাঁচানো সম্ভব হয়নি।

জিও নিউজে আরও দাবি করা হয়েছে- বিশেষজ্ঞরা বলছেন, একটি শিশুর চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা দামের একটি অ্যান্টিটক্সিন ব্যবহার করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশাবলী অনুসারে, ডিপথেরিয়া হলো একটি সংক্রামক ব্যাধি, যা মূলত ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ছড়িয়ে পড়ে। যে কারণে রেস্পিরেটরি ট্রাক্ট এবং চামড়া ক্ষতিগ্রস্ত হয়। এই রোগের কারণে শরীরে এক ধরনের টক্সিন বা বিষ উৎপন্ন হয়, যা হৃৎপৃণ্ড এবং স্নায়ু বিকল করে দেয়।

খাইবার পাখতুনখোয়ার বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আরিফ খান বলেছেন, গত বছরই ডিপথেরিয়া মারাত্মক হারে ছড়িয়ে পড়েছিল। তা প্রাণঘাতী ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছিল। তিনি মনে করেন, সঠিক সময়ে প্রয়োজন অনুসারে শিশুদের যদি প্রতিষেধক দেওয়া যায়, তাহলেই তাদের এ রোগের প্রকোপ থেকে রক্ষা করা সম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit