শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা

দৌলতপুর সীমান্তে ভারতে পালানোর সময় বিজিবি’র অভিযানে ৩ শীর্ষ সন্ত্রাসী আটক

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ৩ জন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া গ্রামের আকবর আলীর বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসীরা নাটোর জেলার সদর উপজেলার চক বৈদ্যনাথতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) এবং রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৩২)।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে আতারপাড়া গ্রামের মো. আকবর আলীর বাড়িতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালানোর উদ্দেশ্যে ৩ জন বাংলাদেশী শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে উদয়নগর বিওপি’র টহল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনে ছাত্রর্দের ওপর হামলার মামলাসহ ৪টি হত্যা, ৫টি নাশকতা ও ১১টি সন্ত্রাসী মামলা রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit