শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নিজ বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ম্যাজিস্ট্রেট উর্মি, সনদ বাতিলের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১০ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই আহ্বান জানান। জানা যায়, উর্মি শাবিপ্রবি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে পড়ালেখা শেষ করে ২০২২ সালে সরকারি চাকরিতে যোগ দেন। এছাড়াও তিনি শাবিপ্রবির শিক্ষক ও লেখক অধ্যাপক জাফর ইকবালের সঙ্গী ছিলেন। গণজাগরণ মঞ্চেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেয়া, জুলাই-আগস্ট গণহত্যা তদন্ত সাপেক্ষ ও অমীমাংসিত বলে গণহত্যার সমর্থন করাসহ ফেসবুকে নানা বিভ্রান্তিকর লেখার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিপ্লবী ছাত্রজনতার বিপ্লবকে অস্বীকার করার জন্য শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী তাপসী তাবাসসুম উর্মীকে ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ও নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শাবিপ্রবি প্রশাসনের কাছে আমরা দাবি করছি তাপসী তাবাসসুম উর্মীর সনদ বাতিল করার জন্য। এছাড়াও বর্তমান সরকারের কাছে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা দাবি করছে যে, তাপসী তাবাসসুম উর্মীকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। জুলাই বিপ্লব অস্বীকার ও শহীদদের নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রদ্রোহের জন্য তার কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
 
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করে এবং ছাত্র-আন্দোলনে নিহত আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দেশজুড়ে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাময়িক বরখাস্তকৃত) তাপসী তাবাসসুম উর্মি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষমতাচ্যূত সরকারের পক্ষে সাফাই গেয়ে অনবরত লিখে গেছেন।
 
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit