সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এলএলবি প্রিলিমিনারি ও এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফি অযৌক্তিকভাবে বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকা ল’ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকা ল’ কলেজের সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বোরহান উদ্দিন সিহাবের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আহসান মাহমুদ,শান্ত,তসলিমা,সাইফুল ইসলাম আল-আমিন প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, কোনো সুনির্দিষ্ট বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এলএলবি প্রিলিমিনারি এবং শেষ পর্বের পরীক্ষার ফি একলাফে অনেক বাড়িয়ে দিয়েছে। করোনাত্তোর অর্থনীতি ও বর্তমান সার্বিক পরিস্থিতিতে এই বর্ধিত ফি সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য চরম বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ সময় তারা সমস‍্যা সমাধানে
৭ দফা দাবি পেশ করেন।

৭ দফা দাবি হলো:
১. এলএলবি প্রিলিমিনারি ও শেষ পর্ব পরীক্ষার বর্তমান প্রতি পত্র ১ হাজার ২০০ টাকা ফি অবিলম্বে প্রত্যাহার করে সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে পুনর্নির্ধারণ করতে হবে।

২. ২০২৫ ও ২০২৬ সালে পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অতিরিক্ত আদায় করা অর্থ সমন্বয় অথবা ফেরতের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিতে হবে।

৩. ২০২৫ সাল থেকে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির যৌক্তিকতা এবং কোন খাতে কত টাকা ব্যয় হয়—তার পূর্ণাঙ্গ ও বিস্তারিত ব্যয় বিবরণী (Fee Breakdown) প্রকাশ করতে হবে।

৪. ভবিষ্যতে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধি করার আগে শিক্ষার্থী প্রতিনিধি, সংশ্লিষ্ট আইন কলেজ এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে এবং একতরফাভাবে ফি বৃদ্ধি করা যাবে না।

৫. এলএলবি পরীক্ষার ফরম পূরণের সময় পরীক্ষার ফি, কেন্দ্র ফি, ব্যবহারিক/মৌখিক পরীক্ষা, সনদ ও অন্যান্য নামে কোনো অতিরিক্ত অর্থ আদায় করা হলে প্রতিটি খাতের নির্ধারিত ফি ও অর্থের ব্যবহার প্রকাশ করতে হবে।

৬. নিম্নআয়ের ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি-তে বিশেষ ছাড়, অথবা প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থা চালু করতে হবে, যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হন।

৭. এলএলবি পরীক্ষার ফি নির্ধারণে একটি স্থায়ী, স্বচ্ছ, যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে এবং ভবিষ্যতে হঠাৎ ও অস্বাভাবিক হারে পরীক্ষার ফি বৃদ্ধি বন্ধ করা যায়।

শিক্ষার্থীরা জানান,”আমরা সংঘাত বা বিশৃঙ্খলা চাই না; আমরা চাই আলোচনা, স্বচ্ছতা ও ন্যায়সংগত সমাধান। তাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান— ৩ কার্যদিবসের মধ্যে আমাদের ৭ দফা দাবি মেনে নিয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করুন। অন্যথায় আমাদের ন্যায্য অধিকার আদায়ে নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে কঠোর ও ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।”

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit