জালাল আহমদ, ঢাবি :‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্য-কালের ডাক’— এই স্লোগানকে সামনে রেখে আগামী ১১ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেখক-শিল্পী, সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন’। ঢাকা সহ দেশের অধিকাংশ জেলা থেকে লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা এতে অংশ নেবেন।
আজ ৯ সেপ্টেম্বর(২০২৬) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে উক্ত জাতীয় কনভেনশন সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জাতীয় কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামশেদ আনোয়ার তপন এবং সদস্যসচিব মফিজুর রহমান লালটু এ তথ্য জানান। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা জানান, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০ টায় জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক নূরুল কবীর।অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় ছাত্রনেতৃত্ব দীপা দত্ত, লেখক-অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং কারাবরণকারী বাউল শিল্পী আবুল সরকার। কনভেনশনটি সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠান শেষে রাত ৮ টা ৩০ মিনিটে শেষ হবে।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৪