শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয়নি-  বিএনপি নেতা নজরুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,”বিএনপি’র দীর্ঘ সংগ্রাম-ত্যাগের ফলে  জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো পুনঃ প্রতিষ্ঠা হয়নি। এ কাজটি সুচারুরূপে এবং দ্রুত সময়ে সম্পন্ন করতে হবে।”

আজ ১০ অক্টোবর (২০২৪) বৃহস্পতিবার রমনা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে ১৯৯০ সালের  এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলনে শহীদ  ছাত্রদল নেতা জেহাদ স্মরণে  ‘৩৫-তম জেহাদ দিবস’উপলক্ষে ‘৯০ সর্বদলীয় ছাত্র ঐক্য’ আয়োজিত এক  আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি আরো বলেন, “জনগণ চায় জনপ্রতিনিধিরা তাদের সমস্যা সমাধান করুক। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রের জন্য বাকশালের কবর রচনা করেছিলেন।জনগণকে উন্নয়নে সম্পৃক্ত করেছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া আপোসহীন ভূমিকা পালন করেছেন।”

জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে তিনি বলেন, “২০০৯ সালে শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েম হয়। দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিএনপির হাজারো নেতাকর্মী গুম,খুন এবং হত্যার শিকার হয়েছেন। ইতিহাসের পরিক্রমায় জুলাই গণঅভ্যুত্থানে  ফ্যাসিবাদের পতন হয়েছে। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।”১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল কর্মী নাজির উদ্দিন জেহাদ। তখন  থেকে এ দিনটি কে বিএনপি ‘জেহাদ দিবস’ হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে আজ সকালে রাজউক এভিনিউ মোড়ে শহীদ জেহাদ স্মৃতি স্তম্ভে বিএনপির নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। 

ডাকসুর সাবেক ভিপি, ‘৯০ এর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ এর সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এর সভাপতিত্বে এবং ডাকসুর সাবেক এজিএস এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য  নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় আজ দুপুরে  আয়োজিত এই  স্মরণসভা বিএনপি,ছাত্রদল ও যুব দলের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় পরিণত হয়।

স্মরণসভায়  বিশেষ অতিথি ছিলেন ফ্যাসিবাদের আমলে  নির্যাতন এবং গুমের শিকার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিন আহমেদ। সদ্য ভারত ফেরত  বিএনপির এই নেতা তিনি বলেন, “যুগে যুগে আন্দোলনের মাধ্যমে পরাজিত   স্বৈরশাসক যেকোন বিপ্লবের পর প্রতিবিপ্লবের স্বপ্ন দেখেন। শেখ হাসিনা প্রতিবেশী ভারতে থেকে প্রতিবিপ্লবের চেষ্টা করছেন।”

বর্তমান সরকারের সাংবিধানিক ভিত্তি সম্পর্কে তিনি বলেন, “কেউ কেউ এই সরকারকে বিপ্লবী সরকার বলার চেষ্টা করেছেন। সংবিধানে যখন কোন কিছু সম্পর্কে স্পষ্ট উল্লেখ থাকে না, তখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়ে রেফারেন্স চান। এবারে ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন সম্পর্কে সুপ্রিমকোর্টের রেফারেন্স চেয়েছেন। সুপ্রিমকোর্টের আপিল বিভাগ অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়েছেন।” 

তিনি এটাকে বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটি (অনিবার্য প্রয়োজন) বলে আখ্যায়িত করেন । তিনি অংশগ্রহণমূলক  নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের পর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।দেশের প্রয়োজনে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী  এবং দীর্ঘমেয়াদী সংস্কারের  কথা উল্লেখ করেন।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি, ৯০ এর স্বৈরাচার  বিরোধী ছাত্রনেতা ফজলুল হক মিলন  বলছেন,”থিওরীটিক্যাল এবং প্রাকটিক্যাল ভিন্ন জিনিস। উপদেষ্টাদের থিওরীটিক্যাল জ্ঞান বেশি,আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞান বেশি। একটি নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান করা সম্ভব নয়।”

এ সময় বক্তব্য রাখেন ডাকসুর সাবেক জিএস এবং  বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন,ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit