বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

চৌগাছায় বৃদ্ধা মাকে মারধর করায় মাদকাসক্ত ছেলে জেলে

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বৃদ্ধ মা মনোয়ারা বেগম (৬৫) কে মারধরের অভিযোগে ছেলে মাসুদ রানা (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহ¯পতিবার সকালে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার পুলিশ খবর পেয়ে মাসুদ রানাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।বৃহ¯পতিবার সকালে এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন নির্যাতিত মা মনোয়ারা বেগম।বর্তমানে ওই মা চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। নির্যাতিত বৃদ্ধা মা মনোয়ারা বেগম নিয়ামতপুর গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী।

অভিযোগের নথি থেকে জানা যায়, মাসুদ রানা পেশায় ট্রাক ড্রাইভার ছিল। সে সময় বিয়ে করে মাসুদ রানা। তার একটা পুত্র সন্তানও রয়েছে। কিন্তু হঠাৎই মাদকাসক্ত হয়ে পড়ে সে। মাদকাসক্তের কারনে ড্রাইভারের কাজ হারাতে হয় তাকে। এর পরে তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। মাসুদ রানার অত্যাচার নির্যাতনে পিতা আব্দুর রশিদ এক বছর আগে বিষ পান করে আত্মহত্যা করেন। এর পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠে মাসুদরানা। মাদকের টাকা না পেলে তার মা ও বোন রেশমার উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে। ঘটনার দিন সকালে নির্যাতিত বৃদ্ধ মা কুরআন শরিফ পড়ছিল। এ সময় সে ঘরে প্রবেশ করে মাকে এলোপাতাড়ি মারপিট করে ঘর থেকে বের করে দেয়। তার বোন রেশমা বাধা দিলে তাকেও মারপিট করে। বৃদ্ধ আনোয়ারা বেগম ঘরে প্রবেশ করতে গেলে ধারল ছুরি নিয়ে বৃদ্ধ মাকে হত্যার হুমকি দেয়। এ সময় এলাকার লোকজোন থানায় খবর দিলে চৌগাছা থানা পুলিশ তাকে আটক করেন।

বৃদ্ধা মা মনোয়ার বেগম বলেন, আমার এক ছেলে এক মেয়ে। ছেলে মাসুদ রানা অতীতেও নিশা করে বাড়িতে ফিরে কয়েকবার আমাকে মারধর করে। সে কারণে-অকারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই আমাদের ওপর অত্যাচার নির্যাতন চালায়। এ নিয়ে মেম্বর চেয়ারম্যানের কাছে আগেও একাধিক অভিযোগ করেছিলাম। পরবর্তীতে মানবিক কারণে সেসব অভিযোগ মীমাংসা করেছি।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, মাসুদ রানা একজন মাদকাসক্ত। সে প্রায়ই তার বৃদ্ধ মা ও বোনকে নির্যাতন করে আসছিল।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit