বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

চৌগাছায় দু:স্থ হিন্দুদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

এম এ রহিম চৌগাছা ( যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ Time View

এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের কয়েকশ পরিবারের মাঝে নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম চৌগাছা উপজেলা শাখা।বৃহ¯পতিবার (৯ অক্টোবর) বিকেলে শহরের কামিল মাদ্রাসা হলরুমে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

প্রধান অতিথির বক্তৃতা করনে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদসদস্য প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আরশাদুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বলায় চন্দ্র পাল, উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারি সেক্রটারী মাষ্টার কামাল আহমেদ, ইসলামি ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক মাহাফুজুল হক, সাবেক ইউপি সদস্য গবিন্দ চন্দ্র রাহা।উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী ডাক্তার জিল্লর রহমান, জামায়াত নেতা রিজাউল ইসলাম, আব্দুর রহমান, মহি উদ্দীন, হাসানুজ্জামানসহ দলটির নেতা-কর্মী এবং উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দু পরিবারের দু:স্থ নারী ও পুরুষ।

আরশাদুল আলম প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমিরের একটি বক্তব্যে উদ্ধৃতি দিয়ে বলেন, জামায়াতের আমীর ডা. সফিকুর রহমান ¯পষ্ট ঘোষণা দিয়েছেন, মুসলমানদের মসিজদ যদি পাহারা দিতে না হয় তাহলে হিন্দুদের মন্দির কেন পাহারা দিতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারবেন। আওয়ামীলীগ সরকার জামায়াত ইসলামকে দীর্ঘ ১৬ বছর আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। আমরা চাইলেও আপনাদের কাছে আসতে পারিনি। আপনারা আসন্ন দুর্গোৎসব পালন করুন, এ ক্ষেত্রে জামায়াত ইসলামী আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেছেন, হযরত মুহাম্মদ সা. বিদায় হজের ভাষণে বলেছেন, সাবধান! ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, যার যার ধর্ম সে পালন করুন, তোমারা অন্যের ধর্মের লোকজনদের নিরাপত্তা দাও।আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ হিন্দু পরিবারের সদস্যদের মধ্যে উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit