মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

জয়পুরহাটে হিন্দু সম্প্রদায়ের অসহায় দুস্থ মহিলাদের মাঝে কাপড় বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট  : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের অসহায় দুস্থ মহিলাদের মাঝে শাড়ি-কাপড় বিতরণ করা হয়েছে। আজ সকালে জয়পুরহাট কেন্দ্রীয় শিবমন্দির চত্বরে প্রধান অতিথি ৫ শতাধিক শাড়ি-কাপড় বিতরণ করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।জয়পুরহাট কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতানের নিজস্ব উদ্যোগে দুস্থদের মাঝে ওই শাড়ি কাপড় বিতরণ করা হয়।

শাড়ি কাপড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা জায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সেক্রেটারী আবদুর রহিম, সদর উপজেলা জামায়াতের আমীর মওলানা ইমরান হোসাইন, শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতান, শিবমন্দির দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি দূর্গা সাহা, সাধারণ সম্পাদক মিল্টন কুমার কুন্ডু, রাজ কুমার খেতানের সহধর্মিনী ঋতু রাজ খেতান প্রমূখ।জামায়াত আমীর ফজলুর রহমান সাঈদ বলেন, প্রতিটি মন্ডপে পাহারার কাজে নিয়োজিত আছে জামায়াতের সদস্যরা। এছাড়া রাজ কুমার খেতানের উদ্যোগে সদর ও পাঁচবিবি উপজেলায় ১৫৭ টি দুর্গাপূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit