বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা

আলিয়ার দুঃসময়ের কথা স্মরণ করে যা বললেন বানসালি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের প্রথম সারির বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক চরিত্রে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। একসময় নিন্দুকেরা দাবি করেছিলেন— স্বজনপোষণের জন্যই ছবিতে সুযোগ পান আলিয়া। তবে তিনি যে অভিনয়টা ভালোই পারেন, তা বারবার প্রমাণ করেছেন। কিন্তু একটা সময় ভেঙে পড়েছিলেন এ অভিনেত্রী। এতটাই দুঃখ পেয়েছিলেন যে, নিজেকে ঘরে আটকে রেখেছিলেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ্যে আনলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায়, বানসালি পরিচালিত ‘ইনশাআল্লাহ’ ছবিতে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেতা সালামন খান ও অভিনেত্রী আলিয়া ভাটের। কিন্তু সেই ছবির কাজ কোনো এক কারণে স্থগিত হয়ে যায়। বিষয়টি মেনে নিতে পারেননি আলিয়া। ভেঙে পড়েছিলেন তিনি। 

বানসালি বলেন, আলিয়া ভেঙে পড়েছিল। খুব কান্নাকাটি করে ক্ষোভ উগরে দিয়েছিল। এমনকি নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিল। বানসালির থেকে অন্য একটি ছবির প্রস্তাব পাওয়ার পর আলিয়া এ অবস্থা থেকে বেরোতে পারেন। আলিয়াকে এর পরেই ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির প্রস্তাব দেন তিনি। জানান, এ ছবিতে মুখ্য চরিত্রে তিনিই অভিনয় করছেন। এ কথা শুনেও অবাক হয়েছিলেন অভিনেত্রী। ‘ইনশাআল্লাহ’ ছবিতে লস অ্যাঞ্জেলেসের এক তরুণীর চরিত্রে অভিনয় করার কথা ছিল তার।

আলিয়া নাকি বলেছিলেন—লস অ্যাঞ্জেলেসের এক তরুণীর চরিত্রে অভিনয় করার কথা ছিল কিন্তু সেখান থেকে আমাকে কামাথিপুরায় নিয়ে চলে এলেন। আমি তো এই চরিত্র সম্পর্কে কিছু জানিই না। উল্লেখ্য, আলিয়ার যখন ১১ বছর বয়স, তখনই নাকি নিজের একটি ছবিতে তাকে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। অবশেষে ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতে আলিয়ার সঙ্গে কাজ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit