বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা

বলিউড পাড়ার রেষারেষি নিয়ে মুখ খুললেন কারিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী কারিনা কাপুর। অভিনয়জীবনের ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। মাঝে কিছুটা বিরতি নিলেও ফের নিয়মিত হয়েছেন এই নায়িকা। সিনেমার প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন শো’তে দেখা যাচ্ছে তাকে। বলিউড পাড়ায় ঠোঁটকাটা হিসেবে পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি মুখ খুলেছেন ইন্ডাস্ট্রিতে চলমান রেষারেষি নিয়ে।

হারপার্স বাজার ইন্ডিয়াকে দেওয়া একটি পুরোনো সাক্ষাৎকারে করিনা কাপুর বলেন, আমি যখনই পেছন ফিরে দেখি, তখন আমার মুখে হাসি লেগে থাকে। আমি আমার সফর নিয়ে গর্বিত। আমার আফসোস করার কোনো সময় নেই। আমি খুশি যে আমি মানুষ হিসেবে অনেক বদলাতে পেরেছি। ব্যক্তিগত এবং কাজের জন্য এটাই জরুরি।

বলিউডের রেষারেষি প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, আজ আমি অনেক বেশি নরম হয়েছি, মাটির কাছাকাছি থাকি। কিন্তু বছর ১০ আগেও অনেক প্রতিযোগিতা ছিল। লোকজন আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু কেউ আমাকে অকারণে খোঁচালে আমি জেদ ধরে সেটায় জিতি।

কিছুদিন আগেই ৪৪ বছরে পা রেখেছেন কারিনা। তাকে শেষবার বাকিংহাম মার্ডারসে দেখা গিয়েছে। এছাড়া এই বছর মুক্তি পাওয়া তার ক্রু ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। আগামীতে তাকে রোহিত শেট্টির ‘সিংঘম এগেন’ ছবিতে দেখা যাবে অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং প্রমুখের সঙ্গে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit