বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (সাধারণ প্রশাসন) সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার এমপিওভুক্তির আবেদনের শেষ সময় ছিল। তবে সার্ভার জটিলতায় নতুন শিক্ষকরা আবেদন করতে না পারায় সে সময় আগামী ১২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠান থেকে এদিন পর্যন্ত নতুন শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।

চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নভেম্বর মাসের বিভিন্ন ধরনের অনলাইন এমপিও আবেদন নিষ্পত্তি করার জন্য অঞ্চলের পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের পূর্বনির্ধারিত সময়সীমা পুনর্নির্ধারণ করা হলো।

সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, প্রতিষ্ঠান থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির আবেদন করা যাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ১৮ অক্টোবর ও জেলা শিক্ষা কর্মকর্তারা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত অনলাইনে এমপিওর আবেদন নিষ্পত্তি করে ইএমআইএস সেলে পাঠাতে পারবেন। এই পুনর্নির্ধারিত সময়সীমা শুধুমাত্র নভেম্বর মাসের অনলাইন এমপিও আবেদন নিষ্পত্তি করার জন্য।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit