শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার   ন্যাটোর সমর্থনে ‘আক্রমণাত্মক শক্তির’ মোকাবিলা করছে রুশ সৈন্যরা: পুতিন ওয়াহিদুল হত্যাকারীর ফাঁসির দাবীতে দুর্গাপুরে অবস্থান কর্মসুচী পানির নিচে সাড়ে ৩০০ হেক্টর জমির ধান , দিশেহারা কৃষক রাতে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান! ভিনিসিয়ুসই কি তাহলে রিয়ালের ড্রেসিং রুমের ‘গুপ্তচর’? নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে  নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে ভাইরাল লুবাবা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক :গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কদিনের মধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নেওয়া সিমরিন লুবাবা নিজেকে তুলনা করলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। আর নিজেকে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে তুলনা করার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করতেই তা এখন ভাইরাল। 

নানা সময় নানা ব্যাপারে কথা বলে মূলত আলোচনায় থাকতে দেখা গেছে এ শিশুশিল্পীকে। আর আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার এ পোস্ট ভাইরাল হতেই কটাক্ষের শিকার হন তিনি। 

গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফেসবুকে মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন সিমরিন লুবাবা। ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও লুবাবার কয়েকটি ভিডিও রয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন— আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?

আর ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের এমন প্রশ্ন ছুড়ে দিতেই তাতে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও ছিল চোখে পড়ার মতো। তবে অধিকাংশ মন্তব্যই ছিল ইতিবাচক। এক নেটিজেন লিখেছেন—আসলেই তাই লাগে। তুমি দেখতে অনেক সুন্দর। আরেক নেটিজেন লিখেছেন—তুমি হানিয়ার থেকেও বেটার।

উল্লেখ্য, লুবাবা হচ্ছেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার হাত ধরে শোবিজে অভিষেক হয়েছে তার। তিনি বর্তমানে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী। বিভিন্ন নাটক ও শর্টফিল্মে কাজ করতে দেখা গেছে তাকে। এখন অভিনয়ের পাশাপাশি পড়ালেখা নিয়ে ব্যস্ত এ শিশুশিল্পী।

প্রসঙ্গত, লুবাবা কিছুদিন আগে হাউন আঙ্কেন মন্তব্য করে ট্রলের শিকার হয়েছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit