রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

কৃষক লীগ সভাপতি ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ  কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে নগরীর বাড্ডা এলাকা থেকে  বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় ও নগরীর গুলিস্তান এলাকা থেকে  রাত ১০ টায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও হত্যার ঘটনায়  তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit