মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
আজকের বোনা বীজেই আগামীর ফসল ফলবে বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

হ্যারি কেইনের ৪০০ গোলের মাইলফলক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলে হ্যারি কেইনের দুর্দান্ত যাত্রা আরও এক নতুন মাইলফলকে পৌঁছাল। শনিবার রাতে বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করে ক্লাব ক্যারিয়ারে ৪০০তম গোলের দেখা পেয়েছেন ইংলিশ তারকা। সেই সঙ্গে বায়ার্ন মিউনিখকেও এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়।

আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ২২তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে কেইন এই রেকর্ড স্পর্শ করেন। ম্যাচের ৭৮তম মিনিটে মাইকেল ওলিসে ব্যবধান দ্বিগুণ করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। যদিও ৮৪তম মিনিটে ইউলিয়ান ব্রান্ডট একটি গোল শোধ করে ডর্টমুন্ডকে কিছুটা লড়াইয়ে ফেরান, তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই গোলের মাধ্যমে বায়ার্ন মিউনিখের জার্সিতে হ্যারি কেইনের গোল সংখ্যা দাঁড়াল ১০৪টিতে। এর আগে তিনি টটেনহ্যাম হটস্পারের হয়ে করেছিলেন সর্বোচ্চ ২৮০ গোল। এছাড়া মিলওয়ালের হয়ে ৯টি, লেইটন ওরিয়েন্টের হয়ে ৫টি এবং লেস্টার সিটির হয়ে ২টি গোল করেছেন এই স্ট্রাইকার।

বুন্দেসলিগার চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ এখন পর্যন্ত সাত ম্যাচে শতভাগ জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৫,/সকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit