রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদের হিসাব চায় দুদক প্রতিরক্ষা উৎপাদন-রপ্তানিতে ভারতের রেকর্ড অগ্রগতি সংঘাতের জেরে ইয়েমেন বাস্তুচ্যুত দেড় লাখের বেশি মানুষ তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের

শেষ মুহূর্তের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : আজ (২৯ সেপ্টেম্বর) ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। একটি করে জয় ও ড্র এবং দুটি হার নিয়ে বাছাই শেষ করলো বাংলাদেশ। 

সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরে যাত্রা শুরু করেছিল মারুফুল হকের দল। পরের ম্যাচে গুয়ামের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তৃতীয় ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ৪-১ গোলের হারে মূল পর্বে খেলার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। 
 
ভুটানের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে ক্রসের মতো করে বল বাড়ান আসাদুল মোল্লা। বল সরাসরি পোস্টের দিকে গেলে গোলকিপার তা ফেরাতে না পারায় বল সরাসরি জালে জড়ায়। 
 
৩২ মিনিটে ডিফেন্ডার পারভেজ আহমেদ অস্বস্তি বোধ করায় তাকে তুলে নেন কোচ। তার বদলি গোলাম রাব্বানীকে মাঠে নামান মারুফুল হক। ৩৫ মিনিটে সতীর্থের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে জিগমে নামগাইয়েলের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। 
 
৭০ মিনিটে দারুণ প্লেসিং শটে বল জালে জড়ান পিয়াস আহমেদ নোভা। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। পরের মিনিটেই আত্মঘাতী গোল খেয়ে বসে বাংলাদেশ। প্রতিপক্ষের লম্বা পাস হেডে ক্লিয়ার করতে গিয়ে তা নিজেদের জালেই জড়ান আসাদুল ইসলাম। এই গোলে সমতায় ফেরে ভুটান। 
 
৮৬ মিনিটে বদলি খেলোয়াড় মইনুল ইসলামের গোলে এগিয়ে বাংলাদেশ। মাঝমাঠে আসাদুল মোল্লার পাস পেয়ে খানিকটা এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান বদলি খেলোয়াড় মাইনুল। এই গোলে জয়ের আনন্দ নিয়ে বাছাই শেষ করলো বাংলাদেশ। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit