রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

টেক্সটে বদলে যাবে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনার আমার মতো বিশ্বের দুইশ কোটি মানুষের বেশি প্রতিনিয়ত প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন।

অনেক সময় দেখা যায় কেউ ভয়েস মেসেজ পাঠিয়েছে তখন সামনে অনেকে রয়েছে। তাদের সামনে ভয়েস মেসেজ শুনতেও পারছেন না আর রিপ্লাইও করতে পারছেন না। এখন আর এই সমস্যায় পড়তে হবে না। এখন ভয়েস মেসেজ চাইলে টেক্সটে রূপান্তর করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের এই ট্রান্সক্রিপ্ট ফিচার আসলে একটি সহজ উপায় যার সাহায্যে অডিও চ্যাটে যা যা রয়েছে হুবহু তার একটি টেক্সট নোট পাওয়া যাবে। অর্থাৎ সময় বাঁচাতে কিংবা লিখতে ইচ্ছে না করলে হোয়াটসঅ্যাপে আপনি কথোপকথন ভয়েস রেকর্ড করতে পারবেন এবং ট্রান্সক্রিপ্ট ফিচারের মাধ্যমে তার টেক্সট নোট পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের এই ট্রান্সক্রাইব ফিচার কবে লঞ্চ হবে তা নিয়ে আলোচনা অনেকদিন ধরেই চলছে। অবশেষে অ্যান্ড্রয়েড ভার্সনে ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের ট্রান্সক্রাইব ফিচার চালু হয়েছে। শিগগির আইওএস ব্যবহারকারীরা এই ফিচার পাবেন বলেই ধারণা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit