শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

মেকআপ না তুলে ঘুম নয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকের ধারণা, সামান্য লিপস্টিক বা কাজলে কী বা ক্ষতি করে। তাই আমাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। যা মোটেও উচিত নয়। সারা দিনের ক্লান্তির কারণে হয়তো মেকআপ তুলতে ইচ্ছা হয় না। কিংবা মেকআপের কথা ভুলে যান। এমনটা মাঝে মধ্যে হলে ঠিক আছে। কিন্তু অভ্যাস হয়ে গেলে ক্ষতিটা কিন্তু আপনার ত্বকেরই হচ্ছে। আসলে আমাদের ত্বক খুবই সেনসিটিভ। তাই সামান্য অনিয়ম হলে দেখা দিতে পারে নানান সমস্যা। এ জন্য ঘুমানোর আগে মেকআপ তোলাটা খুবই জরুরি।

ঘুমানোর আগে মেকআপ না তুললে আমাদের ত্বকের ছিদ্র আটকে যায়। এতে ত্বকের ঘাম ঠিকমতো বের হতে পারে না। ফলস্বরূপ ত্বকের কোষে অক্সিজেন পৌঁছায় না। এ ছাড়াও আমাদের ত্বক থেকে সিবাম (এ ধরনের তৈলাক্ত তরল) নিঃসৃত হয়। যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে। কিন্তু বেশিক্ষণ মেকআপ লাগানো থাকলে ত্বকের এই স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। তাই দীর্ঘদিন ধরে মেকআপ না তুলে ঘুমানোর অভ্যাস হয়ে গেলে ত্বকে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়াও ত্বকে র‌্যাশ দেখা দিতে পারে। যা আমরা কেউই চাই না। সুতরাং ত্বকের এই সামান্য প্রয়োজনকে অবহেলা করা উচিত নয়। বরং ত্বকের হাইজিন নিয়ে সচেতন থাকলে ত্বক সুন্দর, সতেজ ও স্বাস্থ্যোজ্জ্বল থাকে।
 
যা করবেন

সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন সঠিক যতœ। প্রতিদিন অন্তত দুবার ভালো ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করুন। অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে মেকআপ তুলে নেবেন, তা সামান্য কাজল হলেও। যাদের নিয়মিত ভারী মেকআপ নিতে হয়, তারা মাসে অন্তত একবার ফেসিয়াল করাতে পারেন। বাড়িতে ত্বক অনুযায়ী ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করুন। মাসে অন্তত দুবার স্ক্র্যাবার দিয়ে মুখ পরিষ্কার করবেন। কিন্তু যাদের ব্রণের সমস্যা আছে তারা স্ক্র্যাবার ব্যবহার করবেন না। আমাদের চোখের চারপাশের ত্বক খুবই কোমল ও সেনসিটিভ। তাই চোখের মেকআপ আলতো করে মুছে ফেলবেন। চোখের মেকআপ তুলতে বিশেষ ক্লিনজার পাওয়া যায়। প্রয়োজনে সেটি ব্যবহার করতে পারেন।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit