শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

‘আ.লীগের আমলে কোনো নির্বাচনেই জনগণ ভোট দিতে পারেনি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। তিনি শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জুরিস্ট ভয়েস জামালপুরের উদ্যোগে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, একটি রাষ্ট্রের কতটুকু পরিমান পঁচন ধরলে প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, সকল এমপি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, থানার পুলিশ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে মসজিদের ইমাম পর্যন্ত পদত্যাগ করে পালিয়ে যায়। আমরা এরকম দেশ আর দেখতে চাই না।

তিনি আরও বলেন, গণতন্ত্রে ভোট দেওয়ার বিধান থাকলেও আওয়ামী লীগের আমলে একের পর এক সংসদ নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি। তাই সংস্কারের মাধ্যমে এই রাষ্ট্রের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

তাজুল ইসলাম বলেন, যে সংবিধান আপনাকে আপনার ভোটের অধিকার দিতে পারে না, অথচ লেখা আছে ডেমোক্রেটিক রিপাবলিক হবে। সেই ইনস্টিটিউশন সমাজ এবং রাষ্ট্রের চাহিদা পূরণ করতে সক্ষম নয়। যেই প্রশাসন হওয়ার কথা ছিল নাগরিকের, সেই প্রশাসন এমন পর্যায়ে ঠেকেছিল যে একজন বিসিএস কর্মকর্তা তাকে কেন স্যার বলা হচ্ছে না, সেজন্য নাগরিককে গ্রেফতার করেছে, হয়রানি করেছে, মারধর করেছে। এই যে মাইন্ডসেট হয়েছে, আমি সরকারি কর্মকর্তা মানেই আমি জনগণের মালিক হয়ে গেছি। এটা দেশের কত বড় যে ভ্রান্তি, এটা যে রাষ্ট্রের ক্ষতি, সেটা বুঝা যায় তাদের আচরণ দেখে।

জুরিস্ট ভয়েস জামালপুরের স্বত্বাধিকারী এডভোকেট মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. আমান উল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান মন্টুসহ সংশ্লিষ্ট সিনিয়র-জুনিয়র আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীরা। পরে ফুল ও ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit