বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

অভিষেকের পর টানা ৮ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসে নিঃসঙ্গ কামিন্দু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : গলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু। দিনশেষে ৫৬ বলে ৫১ রান করে অপরাজিত তিনি, ১৬৬ বলে অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত ৭৮ রানে।। শ্রীলঙ্কা ৩ উইকেটে করেছে ৩০৬ রান।

কামিন্দু মেন্ডিসকে বাংলাদেশের ভোলার কথা নয়। গত মার্চে সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তদের কাঁদিয়ে ছেড়েছিলেন এই লঙ্কান। ধনঞ্জয়া ডি সিলভা বাদে বাকিদের চরম ব্যর্থতার ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তিনি, বাংলাদেশ হেরেছিল ৩২৮ রানের বড় ব্যবধানে। মেন্ডিসকে বাংলাদেশ ভুলবে কী করে?

সিলেট টেস্টটা ছিল কামিন্দুর দ্বিতীয় ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬১ রান করেছিলেন। শ্রীলঙ্কার ক্রিকেটে এখন বড়সড় নাম হিসেবেই বিবেচনা করা হচ্ছে এ ব্যাটারকে। কারণটাও যথাযুক্ত; অভিষেক থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেকটা ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি। ৮ ম্যাচের ক্যারিয়ারে কামিন্দুর সেঞ্চুরির সংখ্যা ৪টি, হাফসেঞ্চুরি ৫টি। ৮৭৩ রান করার পথে গড় ৭৯.৩৬।
সৌদ শাকিল অভিষেকের পর টানা ৭ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। গাভাস্কারের ক্ষেত্রে সংখ্যাটা ৬। ভারতীয় কিংবদন্তির মতো এমন কীর্তি আছে পাকিস্তানের সাঈদ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বাচার ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফের।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit