সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মাছঘাট বিএনপির দখলে, সেনা অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : এর প্রতিকার চেয়ে মালিকরা রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনা বাহিনীর ক্যাম্পে আলাদা অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে সোমবার সেনাবাহিনী একটি ঘাটে অভিযানে গেলে কৃষকদল নেতা শামীম গাজিসহ অন্যরা সটকে পড়েন।

দখল হয়েছে- মেঘনা উপকূলীয় রায়পুর উপজেলার উত্তর চরবংশীতে আলতাফ মাস্টার ঘাট ও রামগতি উপজেলার বড়খেড়ি ইউনিয়নের আবদুল ওয়াহেদের ঘাট। আলতাফ হোসেন হাওলাদার উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আবদুল ওয়াহেদ রামগতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। মাছ শিকারি জেলেদের কমপক্ষে ৪ কোটি টাকা বিনিয়োগ রয়েছে বলে- ওই দুই মাছঘাটের মালিক জানিয়েছেন।

এদিকে ১৫ সেপ্টেম্বর কমলনগরে মাছঘাট দখল ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের সদস্য পদ থেকে হেলাল উদ্দিনকে সাময়িক বহিষ্কার করে জেলা যুবদল। হেলাল উপজেলার সাহেবের হাট ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন গাজী, বিএনপি নেতা এবাদ উল্যা গাজী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম গাজির নেতৃত্বে গত মঙ্গলবার শতাধিক নেতাকর্মী আলতাফ হাওলাদারের ঘাট দখল করে নেয়।

কৃষকদল নেতা জিএম শামীম দাবি করেন, চরবংশীতে তার ওপর কথা বলা বিএনপির কেউ নেই। ২০০৭ সালে তার মাছঘাট ছিল, এখন আবার তিনি ফিরিয়ে এসেছেন। নিজেদের মধ্যে গ্রুপিংয়ের কারণে তাকে দখলদার-চাঁদাবাজ বলা হচ্ছে।

আলতাফ হোসেন হাওলাদার বলেন, ‘৯ বছর ধরে আমি ঘাটটি পরিচালনা করছি। নদীতে জেলেদের কাছে আমাদের কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এবাদ উল্যা, শামীমসহ বিএনপির নেতাকর্মীরা ঘাটটি দখলে নিয়েছে। তারা শুধু কাগজ-কলম পুঁজি নিয়ে ঘাটে বসে গেছে। প্রশাসনের কাছে অভিযোগ করেছি।’

রায়পুর সেনা বাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ওই মাছঘাটে গিয়েছি। খবর পেয়ে দখলদাররা পালিয়ে গেছে। গদিঘর থেকে কিছু টাকা, হিসাবের বইসহ আলামত জব্দ করা হয়। দুইপক্ষকেই প্রমানাদিসহ ক্যাম্পে আসার জন্য বলা হলেও অভিযুক্তরা আসেনি।’


আবদুল ওয়াহেদ বলেন, ‘ঘাটে আমাদের ৩ কোটি টাকার যৌথ ব্যবসার বিনিয়োগ রয়েছে। বিএনপি লোকজন চিহিৃত ডাকাত-সন্ত্রাসীদের নিয়ে এসে ঘাটটি করেছেন। তারা বেপরোয়া, কারো কথা শুনে না। বিএনপির সিনিয়র নেতাদের জানিয়েও কোনো সুফল আসেনি।’

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, ‘মাছঘাট দখলের বিষয়টি কেউ আমাকে জানায়নি। যাদের কাগজপত্র আছে-তারা এটি ভোগ করার কথা।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit