রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দুর্গাপুরে মৎস্যজীবী সমিতির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের জলমহালের আওতায় তিন বছরের জন্য পুকুর ইজারা নেয় সরকারি নিবন্ধনকৃত স্থানীয় ‘‘হেলাল মৎসজীবী সমবায় সমিতি’’। ইতোমধ্যে পুকুরের ইজারা ও লভাংশের চুক্তিপত্র নিয়ে এক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে এনটিভি অনলাইন সহ কয়েকটি নিউজ পোর্টল। প্রকাশিত সংবাদের প্রতিবাদে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে ওই সংবাদ সম্মেলন করেন মৎস্যজীবী সমিতির সদস্যগণ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির কর্মকর্তাগণ স্থানীয় সাংবাদিকদের জানান, ২০২৫ সনের ১৩ এপ্রিল তারিখে উপজেলা ভুমি অধিদপ্তরের কাছ থেকে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জলমহালের আওতায় ইজারায় অংশগ্রহনের মাধ্যমে তিন বছরের জন্য ১টি পুকুর ইজারা নেন। পরবর্তিতে স্থানীয় গাঁওকান্দিয়া জামে মসজিদকে পুকুরের তিন ভাগের এক ভাগ লভাংশ দেয়া হবে বলেও এক লিখিত চুক্তিপত্র হয়। চুক্তিপত্রে ওই মসজিদের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সহ আরো ৫জন স্বাক্ষর করেন।

পরবর্তিতে স্থানীয় একটি কুচক্রীমহল, এনটিভি অনলাইনের পুর্বধলা উপজেলা প্রতিনিধি ও দুর্গাপুর উপজেলার সাংবাদিক ওয়ালী হাসান কলির নেতৃত্বে আরো কয়েকজন সাংবাদিক মিলে গত ২৩ ফেব্রুয়ারী ২০২৬খ্রি: তারিখে এনটিভি অনলাইন সহ কয়েকটি নিউজ পোর্টালে এক নিউজ প্রকাশ করিয়েছে, নিউজে যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা আদৌ এই পুকুরের কোনরুপ কার্যক্রমের সাথে জড়িত নহে।

প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে স্থানীয় সংসদ সদস্য ও ভুমি বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এবং উপজেলা প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করেন মৎস্যজীবীগণ। এ সময় হেলাল মৎসজীবী সমবায় সমিতির সভাপতি সামাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. হযরত আলী সহ সমিতির অন্যন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit