শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে ভারতীয় মদসহ নৌকা জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় সোমেশ্বরী নদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় মদ এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অপারেশন শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভবানীপুর বিওপি’র ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ দলটি তাদের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৫২/১ এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত সোমেশ্বরী নদীতে অবস্থান নেয়।

এ সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা বিভিন্ন ব্র্যান্ডের ২৩ বোতল ভারতীয় মদ এবং একটি নৌকা পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবি’র সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, জব্দকৃত ভারতীয় মদ এবং নৌকাটি পরবর্তী আইনি ব্যবস্থা প্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit