শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরের কৌশলগত ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেবের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠী। 

শুক্রবার (১১সেপ্টেম্বর) স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। 

স্থানীয় এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সরকারি বাহিনী পিছু হটার পর সশস্ত্র হুতি যোদ্ধারা স্পিডবোটে করে মেয়ুন (পেরিম) দ্বীপে পৌঁছায়। এই দ্বীপটি মূলত বাব আল-মান্দেব প্রণালিটিকে দুটি প্রধান নৌপথে বিভক্ত করেছে। দ্বীপটির পতনের মধ্য দিয়ে এখন পুরো বাব আল-মান্দেব এলাকা এবং প্রণালির মধ্যবর্তী অঞ্চলের সার্বিক নিয়ন্ত্রণ হুতিদের কব্জায় চলে গেছে।

এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হুতি বন্দুকধারীরা বাব আল-মান্দেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছে এবং সামরিক যানবাহনে পুরো এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইয়েমেনের দূত আবদুল্লাহ আল-সাদি নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে সতর্ক করে বলেন, হুতিদের ক্রমাগত এই সামরিক সম্প্রসারণের ফলে লোহিত সাগরে এক ‘নতুন বাস্তবতা’ তৈরি হয়েছে। 

তিনি আরও জানান, এই গোষ্ঠীর কর্মকাণ্ড বিশ্বের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। সম্প্রতি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ করে দেয় তেহরান। এর ফলে বিশ্ববাজারের জন্য বাব আল-মান্দেব প্রণালির গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। 

বর্তমান পরিস্থিতিতে হুতিরা এর নিয়ন্ত্রণ নেওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের ঝুঁকি চরম মাত্রায় বৃদ্ধি পেল। অন্যদিকে, হুতি পরিচালিত আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দরে আজ শুক্রবার দুই দফায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit