শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন। তবে তিনি মনে করেন, দেশকে আরও শক্তিশালী হতে হবে যাতে ভবিষ্যতে শত্রু  বা অন্য দেশের সামনে দুর্বল হয়ে আলোচনায় বসতে না হয়। খবর মিডলইস্ট আই-এর।

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধানদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশের অর্থনীতি, দেশ পরিচালনা এবং সংস্কৃতি রক্ষায় গবেষক ও বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের পাশে দাঁড়াতে হবে। শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে পেজেশকিয়ান জানান, শিক্ষার্থীরা কেবল রাস্তায় নেমে আন্দোলন না করে বরং দেশের নানা সমস্যা কীভাবে মেটানো যায়, সেই পথে হাঁটুক।

রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, যার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, দেশের সমস্যা সমাধানে যিনি সাহায্য করবেন, তাকেই তিনি স্বাগত জানাবেন। সেই সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit