মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

গেট কিপারের বুদ্ধিমত্তায় রক্ষা পেল আন্ত:নগর ট্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : জয়পুরহাটে গেট কিপারের বুদ্ধিমত্তায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে একটি যাত্রীবাহী আন্ত:নগর ট্রেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট জেলা শহরের প্রায় ৩ কিলোমিটার পূর্বে জয়পুরহাট-হিলি সড়কের পুরানাপৈল রেলক্রসিংয়ে (রেলগেটে) থেমে যাওয়া একটি কচুরলতি বোঝাই ট্রাক পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্ত:নগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

ওই সময় ওই রেলক্রসিংয়ের রেলগেটের দায়িত্ব থাকা গেটকিপারের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে যায় আন্তঃনগর ট্রেনটি। মারাত্মক দুর্ঘটনার আশঙ্কায় কচুরলতিবোঝাই ট্রাকটি থেকে দ্রুত চালক ও হেলপার নেমে যাওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুধু ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার পাঁচবিবি উপজেলা থেকে কচুরলতিবোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে আসার পথে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিংয় (রেলগেট) ক্রস করার সময় ইঞ্জিন বিকল হয়ে লাইনের উপর আটকে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ট্রাকটি দ্রুত সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্ত:নগর দ্রুতযান ট্রেন আসতে দেখে রেলগেটের দায়িত্বে থাকা গেটকিপার এমরান মন্ডল তাৎক্ষণিক দ্রুত লাল পতাকা নিয়ে রেলক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে গিয়ে দাঁড়িয়ে ট্রেনটিকে সিগন্যাল (সংকেত) দেয়। ট্রেনের চালক বিপদ বুঝতে পেরে ট্রেনটির গতি কমান। ফলে ওই স্থানে এসে ট্রেনটি আস্তে করে ট্রাকটিতে ধাক্কা দিয়ে যথারীতি তার নিকটবর্তী গন্তব্য জয়পুরহাট রেলস্টেশনের দিকে চলে যায়। ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও এর চালক ও হেলপার আগেই নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি, বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রেজাউল করিম জানান, পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় কচুরলতিবোঝাই ট্রাকটির হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সেখানে আটকে যায়। গেটকিপার বুদ্ধি খাটিয়ে লাল পতাকা প্রদর্শন করায় ট্রাকটিকে আস্তে ধাক্কা মেরে ট্রেনটি বেরিয়ে সক্ষম হয়, ফলে দুর্ঘটনা হাত থেকে বেঁচে যায় ট্রাক ও ট্রেনের সাধারণ যাত্রীরা। এতে ট্রাকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ট্রেনের কোনো ক্ষতি হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit